© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তা পরিষদের সভা ডাকল জাতিসংঘ

শেয়ার করুন:
নিরাপত্তা পরিষদের সভা ডাকল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আঘাতের পর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে থাকায় এই সভা আহ্বান করা হলো।

জাতিসংঘ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে। বৈঠক শুরু হওয়ার কথা স্থানীয় সময় বিকাল ৪টায় (গ্রিনিচ সময় রাত ৯টা)।

জানা গেছে, ফ্রান্স ও বাহরাইন এই জরুরি বৈঠকের আহ্বান জানায়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আঘাতের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় আসবে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা আঘাতের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পাশাপাশি নতুন উদ্যোগ দেখা দেয়। ফ্রান্স ও ওমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভার আহ্বান জানায়। দুই দেশই বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে আলোচনা জরুরি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বর্তমান উত্তেজনা সবার জন্যই বিপজ্জনক। এটি বন্ধ হওয়া দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়বে। তাই ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চাচ্ছে।

ম্যাক্রোঁন আরও জানান, প্রয়োজনে ফ্রান্স তার ঘনিষ্ঠ অংশীদারদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ইউরোপীয় দেশ ও মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে। সম্প্রতি এসব দেশেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

অন্যদিকে ওমান-এর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এই হামলা অঞ্চলজুড়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে। ওমানও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভার অনুরোধ জানায়। তাদের আহ্বান, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

ওমান বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আত্মরক্ষার অধিকার আছে। তবে একই সঙ্গে তারা সংযম ও কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল।

সূত্র: আল জাজিরা / এএফপি

এমআর/টিকে 

মন্তব্য করুন