© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় হাইকমিশনারের বৈঠক

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এসকে/টিকে

মন্তব্য করুন