© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতিম হত্যায় অভিযুক্ত ২ কিশোর টঙ্গীর সংশোধনাগারে

শেয়ার করুন:
অপ্রতিম হত্যায় অভিযুক্ত ২ কিশোর টঙ্গীর সংশোধনাগারে

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৫:৩২ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় স্কুল ছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ কিশোর টঙ্গীর সংশোধনাগারে পাঠানো হয়েছে। 

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান।  

তারা হলেন, মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬)। তাদের গাজীপুর টঙ্গীর সংশোধনাগারে ( শিশু উন্নয়ন কেন্দ্রে) পাঠানো হয়।

তিনি বলেন, ‘আমরা ৪ জনকে গ্রহণ করি। আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে।’

এর আগে দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘মোবাইল ফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর ৩ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে কুবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।

এসএন 

মন্তব্য করুন