পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
০১:২৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রবিবার (১ মার্চ) রাত ৩টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আজ রবিবার ভোররাত ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘাট সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পরিবহনের জন্য পাটুরিয়া ঘাটে তিনটি ফেরি- বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মওলা ও বনলতা আটকা পড়ে আছে। অন্যদিকে দৌলতদিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর, ঢাকা, ভাইগার, কেরামত আলী, শাহ মখদুম ও হাসনা হেনা নামের ছয়টি ফেরি চলাচল বন্ধ অবস্থায় রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
এমআর/টিকে