© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

শেয়ার করুন:
ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

পুনম পান্ডে

entertainment-desk
১০:৫৩ এএম | ১১ মে, ২০২০

বলিউড মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। লকডাউন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পুনম লকডাউন ভেঙে এদিন নিজের লাক্সারি গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে যান। এরপর পথিমধ্যে তার গাড়ির গতিরোধ করে পুলিশ। 

পরে লকডাউন ভঙ্গের অভিযোগে প্রথমে পুনমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরই তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিও।

এদিকে গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রা ও তার সহযোগীদের সঙ্গে পুনম পান্ডের আইনি লড়াইয়ের খবর সংবাদ শিরোনামে এসেছিল। রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২২১৭১ দাঁড়িয়েছে। 

এদিকে রোববার দেশটিতে ১২৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৭২৫৯। আর মোট মৃত্যু ২২১২ জন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন