© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নজর কাড়া অভিনেত্রী রাজশ্রী এখন কেমন আছেন?

শেয়ার করুন:
নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে নজর কাড়া অভিনেত্রী রাজশ্রী এখন কেমন আছেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ০৪ মার্চ, ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অস্ত্রোপচার করেছেন। ‘সেক্রেড গেম্‌স’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিত। সমান্তরাল ছবিতেও দীর্ঘদিন কাজ করছেন রাজশ্রী। বিশেষ করে ‘সেক্রেড গেম্‌স’-এ নওয়াজউদ্দীন সিদ্দিকী-এর সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

রাজশ্রী জানিয়েছেন, তার অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম পর্যায়ের ক্যানসার ধরা পড়ার খবরটি বাড়িতে জানানোর সাহস পেতে কিছুটা সময় লেগেছিল। তিনি বলেন, “আপনি এই লেখা পড়ছেন মানে আমি অবশেষে আমার বাবা-মাকে বলার সাহস পেয়েছি যে আমার ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা ধরা পড়েছে, যা গ্রেড ওয়ান স্তন ক্যানসার।



সৌভাগ্যবশত, এটি একটি রুটিন চেক-আপের সময় ধরা পড়েছিল। এরপর প্রচুর পরীক্ষা, অস্ত্রোপচার একাধিক চড়াই-উতরাই পেরিয়েছি। সকলের ভালোবাসা এবং উষ্ণতা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। অস্ত্রোপচারের পরে মা-বাবার মুখ দেখে আমার ভয় যেন শক্তিতে পরিণত হয়েছে। আমি আরও লড়াই করতে প্রস্তুত। শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।”

তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিলোত্তমা সোম, লরেন-সহ আরও অনেক শিল্পী ও সহকর্মী।

রাজশ্রী দেশপাণ্ডের এই বার্তা তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ কমাতে এবং আশার আলো জাগিয়েছে। অভিনেত্রীর ইতিবাচক মনোভাব ও শক্তি অনেককে অনুপ্রাণিত করছে।

এমকে/টিএ

মন্তব্য করুন