© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চন্দ্রগ্রহণের কারণেই পিছিয়েছে ‘ধুরন্ধর ২’ ছবির ট্রেলার মুক্তি!

শেয়ার করুন:
চন্দ্রগ্রহণের কারণেই পিছিয়েছে ‘ধুরন্ধর ২’ ছবির ট্রেলার মুক্তি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
বৃহস্পতিবারের মতোই প্রত্যাশার মুখে ছিলেন দর্শকরা, কিন্তু ধুরন্ধর: দ্য রিভেঞ্জ ট্রেলারের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হয়ে গেল। টিজার প্রকাশের পর থেকেই ট্রেলারের জন্য অধীর আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে টিজারে নতুন কোনও দৃশ্য সেভাবে দেখানো হয়নি, তাই ট্রেলারের জন্য দর্শকদের অপেক্ষা আরও বেড়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দোলের দিনই ট্রেলারের নতুন ঝলক প্রকাশ পেতে পারে। কিন্তু মঙ্গলবার দুপুর ও সন্ধ্যা পর্যন্ত দেখা গেল, ট্রেলার মুক্তি পায়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর নেপথ্যে চন্দ্রগ্রহণের প্রভাব রয়েছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণ চলাকালীন সময় (দুপুর ৩টা ২০ মিনিট থেকে ৬টা ৪৭ মিনিট) এবং সকাল ৯টা ৩৯ মিনিট থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সময়টি অশুভ ধরা হয়েছে। ট্রেলার সাধারণত দুপুরের দিকে মুক্তি পায়, কিন্তু এই সময় চন্দ্রগ্রহণ থাকায় নির্মাতারা প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। নতুন সম্ভাব্য মুক্তির তারিখ হতে পারে ৫ বা ৬ মার্চ। অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার পর্যন্ত ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।



উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ‘ধুরন্ধর ২’-এর টিজারে হামজা আলি ওরফে রণবীর সিং এই সংলাপ দিয়ে উত্তেজনা তৈরি করেছিলেন “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”। তবে টিজার প্রকাশের পর নির্মাতারা আইনি সমস্যার মুখোমুখি হন। মুম্বই পুলিশ ও বৃহন্মুম্বই পুরসভা অভিযোগ দায়ের করে, কারণ শুটিং চলাকালীন অবৈধভাবে ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেই কারণে পরিচালক আদিত্য ধর-এর সংস্থা কিছু এলাকায় কালো তালিকাভুক্ত হয়।

টিজার ও ট্রেলারের প্রতি আগ্রহ যেকোনও মুহূর্তে আরও বৃদ্ধি পাবে, তবে দর্শকদের অপেক্ষা করতে হবে নতুন তারিখ পর্যন্ত।

এমকে/টিএ

মন্তব্য করুন