বিবাহবিচ্ছেদের কারণেই কি ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সোহিনী!
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
অভিনেত্রী সোহিনী গুহ রায় প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছেন ‘মৃগয়া ১.৫’-এর মাধ্যমে। এই দীর্ঘ সময়ের বিরতি নিয়ে জল্পনা ছড়িয়েছে, বিশেষ করে ব্যক্তিগত জীবনের টানাপড়েন ও বিবাহবিচ্ছেদের কারণে কি ক্যামেরার বাইরে ছিলেন তিনি। সোহিনী স্পষ্ট করেছেন, “ব্যক্তিগত জীবনও জীবনের অংশ। সবসময় পেশা ও ব্যক্তিজীবন আলাদা রাখা সম্ভব হয় না। প্রাক্তন স্বামীকে আলোচনার মধ্যে টানতে চাইনি। তবে অশান্তি ও বিচ্ছেদ কিছুটা প্রভাব ফেলেছে, বিষয়টাকে কেরিয়ারের ক্ষতি হিসেবে দেখাতে চাই না।”

নবীন চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে সোহিনীকে। চলচ্চিত্রে তার চরিত্রের ভারও অনেক, যা অভিনেত্রীকে আগের তুলনায় বেশি সময় ও মনোযোগ দিতে বাধ্য করছে। প্রায় নয় বছর ধরে দর্শক তাকে ছোটপর্দায় দেখেছেন, কিন্তু এখন তিনি সিনেমা এবং ওয়েব সিরিজের কাজে পুরো মনোযোগ দিতে চান।
পিআর/টিএ