© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার মা হতে চলেছেন শুভশ্রী

শেয়ার করুন:
এবার মা হতে চলেছেন শুভশ্রী

শুভশ্রী

entertainment-desk
০৫:৩৯ পিএম | ১১ মে, ২০২০

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। এবার মা হওয়ার সুখবর দিলেন তিনি। এর কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে মা হওয়ার খবর দিয়েছিলেন কলকাতার আরেক অভিনেত্রী কোয়েল মল্লিক।

অবশ্য সেই খবর দেয়ার মাস খানেক না যেতেই মা হয়েছেনও তিনি। তারই ধারাবাহিকতায় এবার মা হতে চলেছেন শুভশ্রী।

নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন শুভশ্রী নিজেই।

টুইট বার্তায় শুভশ্রী জানিয়েছেন, আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে আরো একজন আসতে চলেছে, আমি প্রেগন্যান্ট।

শুধুমাত্র টুইট বার্তায় নয়, ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও এই সুখবর জানিয়েছেন শুভশ্রী। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় ভেসে গেছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেন শুভশ্রী। এই নায়িকা বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায়ও অভিনয় করেছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন