© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহিলা দেখলেই প্রেমে পড়ে যেতেন শাহিদ কাপুর!

শেয়ার করুন:
মহিলা দেখলেই প্রেমে পড়ে যেতেন শাহিদ কাপুর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ০৫ মার্চ, ২০২৬
বলিউড অভিনেতা শাহিদ কপূর বর্তমানে স্ত্রী মীরা রাজপুত ও দুই সন্তানকে নিয়ে সুখী সংসার করছেন। রুপালি পর্দায় রোমান্টিক নায়ক হিসেবে তাঁর পরিচিতি আগেই ছিল, তবে ব্যক্তিজীবনেও যে তিনি কম রোমান্টিক ছিলেন না, সে কথা একসময় নিজেই স্বীকার করেছিলেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, জীবনের নানা সময়ে তিনি বারবার প্রেমে পড়েছেন। এমনকি মজা করে বলেছিলেন, ছোটবেলাতেও তাঁর মনে প্রেমের অনুভূতি জেগেছিল। যে কোনও নতুন মুখের সঙ্গে পরিচয় হলেই তাঁর মনে ভালো লাগার সুর বাজত। তাঁর ভাষায়, সেগুলো সবই ছিল নিখাদ ও নির্মল অনুভূতি।

তবে গভীর ও পরিণত প্রেমের প্রশ্নে তিনি খানিক থেমে গিয়েছিলেন। মীরাকে বিয়ের আগে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পরিণত বয়সের প্রেম কী, তা তিনি তখনও বুঝে উঠতে পারেননি। নিজেকে পুরোপুরি পরিণত মানুষ বলেও মনে করতেন না তিনি। ফলে গভীর প্রেমের অভিজ্ঞতা তখনও অধরা বলেই মনে করতেন।



২০১৭ সালে পারিবারিকভাবে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ। বয়সে ব্যবধান ও ভিন্ন জগতের মানুষ হওয়া সত্ত্বেও তাঁদের দাম্পত্যে তার কোনও প্রভাব পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বলিউডের অন্যতম আলোচিত ও প্রভাবশালী দম্পতি হিসেবে পরিচিতি পান। তাঁদের সংসার আলোকিত করেছে দুই সন্তান মিশা ও জেন।

অভিনেতার অতীত সম্পর্ক নিয়েও কম চর্চা হয়নি। একসময় করিনা কপূর খান, প্রিয়ঙ্কা চোপড়া ও বিদ্যা বালন-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। বিশেষ করে করিনার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল তুমুল আলোচিত। শোনা যায়, সেই সময় করিনা নাকি শাহিদের প্রভাবে খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি।

আজ বহু বছর পর, অতীতের সেই ‘রোমিও’ ইমেজ ছাপিয়ে শাহিদ এখন দায়িত্বশীল স্বামী ও স্নেহময় পিতার ভূমিকায় প্রতিষ্ঠিত। প্রেম নিয়ে তাঁর খোলামেলা স্বীকারোক্তি এখনও ভক্তদের কাছে আলোচনার বিষয় হয়ে আছে।

এমকে/এসএন

মন্তব্য করুন