© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের জন্মদিন আজ

শেয়ার করুন:
জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ০৫ মার্চ, ২০২৬
অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ-এর জন্মদিন আজ। ১৯৬৬ সালের এই দিনে জন্ম নেওয়া এই গুণী শিল্পী স্থাপত্য বিদ্যার ছাত্র হলেও মন টেনেছিল মঞ্চ ও অভিনয়ের জগৎ। তারুণ্যের বড় একটি সময় কেটেছে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায়, যেখানে নাট্যচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে তাঁর শিল্পীসত্তা।

আশির দশক থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তৌকীর। সংযত অভিনয়, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি ও চরিত্রে ডুবে যাওয়ার দক্ষতায় খুব অল্প সময়েই দর্শকের আস্থা অর্জন করেন। শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি, পরিচালনাতেও রেখেছেন নিজস্ব স্বাক্ষর।



বড় পর্দায় নির্মাতা হিসেবে তাঁর যাত্রা শুরু হয় জয়যাত্রা চলচ্চিত্র দিয়ে। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির মাধ্যমে নির্মাতা তৌকীর আলাদা পরিচিতি পান। এরপর একে একে নির্মাণ করেন অজ্ঞাতনামা, হালদা সহ মোট সাতটি চলচ্চিত্র। তাঁর নির্মাণে সমাজ-বাস্তবতা, ইতিহাস ও মানবিক গল্প গুরুত্ব পেয়েছে বারবার।

নাট্যমঞ্চ থেকে টেলিভিশন, সেখান থেকে চলচ্চিত্র প্রতিটি মাধ্যমে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন তৌকীর আহমেদ। জন্মদিনে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত এই নির্মাতা-অভিনেতা এখনও সমানভাবে সক্রিয় শিল্পচর্চায়।

এমকে/এসএন

মন্তব্য করুন