© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শচীনপুত্র অর্জুন-সানিয়ার বিয়েতে তারকাদের মেলা

শেয়ার করুন:
শচীনপুত্র অর্জুন-সানিয়ার বিয়েতে তারকাদের মেলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বিয়ে সারলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সানিয়া লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক অর্জন করেছেন। পাশাপাশি প্রাণীপ্রেমী এ তরুণী একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবেও প্রশিক্ষণপ্রাপ্ত।


বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় অর্জুন ও সানিয়া বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠান। এ খবর দ্রুত ছড়িয়ে পড়তেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।

জানা যায়, সন্ধ্যায় অনুষ্ঠিত এ বিয়ে আরও আনন্দময় হয়ে ওঠে তারকাদের উপস্থিতিতে। বিয়ের দিন ক্রিকেট এবং বলিউড, দুই অঙ্গনের বহু তারকা উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।



এছাড়া দেশটির বড় বড় রাজনীতিবিদ, আম্বানি পরিবারসহ ব্যবসায়ী জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপস্থিত হতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে।

তবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়েন বলিউড সুপারস্টার শাহরুখ খান। স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিশেষ নজর কাড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন দম্পতি। স্ত্রীকে নিয়ে দ্যুতি ছড়ান এম. এস ধোনিও। বিয়েতে তারকাদের সেসব মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের আলোচনার কেন্দ্রে অর্জুন-সানিয়ার বিয়ে।

অর্জুন-সানিয়ার বিয়েতে লাল রঙের সিল্ক কুর্তায় আকর্ষণীয় লুকে ধরা দেন আমির খান। সাদা পোশাকে এদিন নজর কাড়েন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও।

এমকে/এসএন

মন্তব্য করুন