মদিনার সোনালি প্রান্তরে মরুর বুকে পড়শি
ছবি: সংগৃহীত
০২:৫৪ পিএম | ০৬ মার্চ, ২০২৬
মিষ্টি কণ্ঠের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা সংগীতশিল্পী সাবরিনা পড়শি উপভোগ করছেন ভ্রমণের স্নিগ্ধ মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণের বেশ কয়েকটি সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি পবিত্র মদিনা ভ্রমণে গিয়েছেন এই গায়িকা। সেখান থেকে নিয়মিত প্রকাশ করছেন বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। পড়শীর এই আধ্যাত্মিক সফরের প্রতিটি ঝলক ভক্তদের দিচ্ছে এক অন্যরকম প্রশান্তি।
তবে একটি ভিডিওতে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন পড়শি। ভিডিওটিতে মদিনার তপ্ত সোনালী মরু প্রান্তরে উটের পিঠে চড়েছেন পড়শী। এ সময় আবায়া পরে অত্যন্ত মার্জিত ও সাবলীল ভঙ্গিতে অপূর্ব মায়াময় আবহে ধরা দিয়েছেন গায়িকা।

ব্যক্তিগত জীবনের এমন ছোট ছোট আনন্দ আর ভ্রমণের স্মৃতিগুলো ভক্তদের নজর কেড়েছে। পবিত্র মদিনা ভ্রমণে গায়িকা প্রশংসায় ভাসছেন নেটিজেনদেরও।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত পড়শী নিজেকে ধরে রেখেছেন স্বকীয়তায়। গান থেকে অভিন-সবখানেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে নতুন এসব ভিডিও প্রমাণ করছে শিল্পী সত্তার বাইরেও তিনি একজন ভ্রমণপিপাসু ও জীবনকে ইতিবাচকভাবে দেখার কারিগর।
কেএন/এসএন