৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা? বিজয়-রাশমিকার বিয়েতে যেতেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন!
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাাকে ঘিরে নতুন এক গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। বলা হচ্ছে, ছেষট্টি বছর বয়সে নাকি আবারও মা হতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নীনা নিজে কোনো মন্তব্য করেননি। তবু একটি ছবি ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। হায়দরাবাদে আয়োজিত সেই অনুষ্ঠানে সাদা রঙের সিল্কের শাড়িতে দেখা যায় তাকে। সঙ্গে ছিল হল্টার নকশার ব্লাউজ। অনুষ্ঠান থেকে প্রকাশ পাওয়া কয়েকটি ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর সেখান থেকেই শুরু হয় নতুন আলোচনা।

কিছু ছবিতে দাঁড়িয়ে, আবার কিছু ছবিতে বসা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিগুলোর একটিতে তার পেট খানিকটা স্ফীত মনে হয়েছে বলে দাবি করছেন অনেকেই। আর সেই দৃশ্য দেখেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন এই বয়সে নাকি আবারও মাতৃত্বের পথে হাঁটছেন নীনা গুপ্তা।
গুঞ্জন ছড়াতেই নানা প্রতিক্রিয়ায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, এই বয়সে সত্যিই কি মা হতে চলেছেন তিনি। আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, এটি একান্তই ব্যক্তিগত বিষয়। একজন মানুষের জীবনের সিদ্ধান্ত নিয়ে এভাবে মন্তব্য করা উচিত নয় বলেও মত দিয়েছেন অনেকেই।
তবে বিষয়টি নিয়ে এখনো নীরব রয়েছেন নীনা গুপ্তা। তিনি সত্যিই মা হতে চলেছেন কি না, নাকি ছবির ভঙ্গিমা থেকেই এই জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
নীনা গুপ্তাার মাতৃত্ব বরাবরই আলোচনায় থেকেছে। বলিউডে তিনিই প্রথমদের একজন, যিনি এককভাবে সন্তানের জন্ম দিয়ে তাকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তাার জন্মের সময় সমাজজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সেই বিতর্ক এখন ইতিহাস। মাসাবা এখন নিজেই সংসারী এবং তারও সন্তান রয়েছে।
অন্যদিকে নীনা গুপ্তাা পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। উনপঞ্চাশ বছর বয়সে বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি। এরপর বহু বছর ধরে নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই একটি ছবি ঘিরে ছড়িয়ে পড়া নতুন এই গুঞ্জন আবারও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে তাকে।
পিআর/টিকে