জাহ্নবীর মোট সম্পদের পরিমাণ কী প্রেমিক শিখরের থেকে বেশি?
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দেখতে দেখতে বলিউডে ন’বছর কাটিয়ে ফেললেন জাহ্নবী কপূর। ‘ধড়ক’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু জাহ্নবীর। যদিও প্রথম ছবি মুক্তির আগেই মা শ্রীদেবীকে হারান জাহ্নবী। মায়ের কথা উঠলেই অশ্রুসিক্ত হয়ে ওঠে তাঁর চোখ।
৬ মার্চ ২৮- এ পা দিলেন জাহ্নবী। বলিউডে এক দশক পার করার আগে পায়ের তলার মাটি কতটা শক্ত করতে পারলেন তিনি? প্রেমিক শিখর পাহাড়িয়াকে কি সম্পত্তির দিক থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন জাহ্নবী?
জাহ্নবীর বিলাসবহুল পোশাক থেকে বাড়ি- সবই উঠে আসে সংবাদ শিরোনামে। জানা যাচ্ছে, এই মুহূর্তে জাহ্নবী নিজে প্রায় ৮২ কোটি টাকার সম্পত্তির মালিক। মুম্বইয়ের বান্দ্রার এক বিলাসবহুল এলাকায় বাবা বনি কপূর ও বোন খুশি কপূরের সঙ্গে থাকেন জাহ্নবী।

সম্প্রতি নিজে একটি দোতলা বাড়ি কিনেছেন জাহ্নবী। মুম্বইয়ে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৬৫ কোটি টাকা। জাহ্নবীর এই দোতলা বাড়িতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। রান্নাঘরেও রয়েছে বিশেষ চমক। বাড়ির বাইরে রয়েছে বিরাট বাগান। তবে এখানেই শেষ নয়। এ ছাড়া চেন্নাইয়েও একটি বাড়ি আছে জাহ্নবীর, যার দাম ১.৫ কোটি টাকা। এই বাড়িটি কিনেছিলেন জাহ্নবীর মা, অভিনেত্রী শ্রীদেবী। এ ছাড়াও ছবিপিছু তাঁর পারিশ্রমিক প্রায় ৫ কোটি। একাধিক ব্র্যান্ডের প্রচারদূত তিনি। সেই বাবদ নেন প্রায় ৮০ লক্ষ টাকা। একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর, যার প্রতিটির দাম প্রায় পাঁচ কোটির উপর। তা সত্ত্বেও প্রেমিক শিখরকে ছাপিয়ে যেতে পারেননি জাহ্নবী, মুম্বইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতি শিখর। পারিবারিক সম্পত্তি রয়েছে তাঁর।
এ ছাড়াও ভাই বীরের সঙ্গে যৌথ ভাবে গেমিংয়ের ব্যবসা রয়েছে তাঁর। শিখরের সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকার।
এসকে/টিকে