© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ছেলে ইউভানকে নিয়ে দুবাই থেকে ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন:
অবশেষে ছেলে ইউভানকে নিয়ে দুবাই থেকে ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দেশে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভশ্রী জানান, সাম্প্রতিক সময়টা তাদের জন্য ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, সবার ভালোবাসা ও সমর্থনই তাকে কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি দিয়েছে। দুবাইয়ে কাটানো সেই অভিজ্ঞতার কথা এখনই বিস্তারিত বলতে চান না তিনি। তবে এটুকু জানিয়েছেন, পরিস্থিতি ছিল খুবই আতঙ্কজনক এবং এই মুহূর্তে তিনি মানসিকভাবে বেশ বিধ্বস্ত।

জানা গেছে, ছেলের স্কুল পরীক্ষা শেষ হওয়ার পর মায়ের সঙ্গে দুবাই ঘুরতে যাওয়ার আবদার করেছিল ইউভান। ছেলের ইচ্ছা পূরণ করতেই কয়েক দিনের জন্য বিদেশে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সফর যে এমন আতঙ্কের অভিজ্ঞতা হয়ে উঠবে, তা কল্পনাও করেননি তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে হঠাৎ করেই আকাশপথ বন্ধ হয়ে যায়। যে হোটেলে শুভশ্রীরা ছিলেন, তার আশপাশে বিস্ফোরণের ঘটনাও ঘটে। যদিও পুরো সময়জুড়ে মা ও ছেলে নিরাপদেই ছিলেন। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সবাই।



রাজ চক্রবর্তীও বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন। তিনি জানান, স্ত্রী ও সন্তানকে দ্রুত দেশে ফেরাতে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাদের ৫ মার্চ ফেরার কথা থাকলেও পরিস্থিতির কারণে যাত্রা পিছিয়ে যায়। পরে মুম্বাই হয়ে শুক্রবার কলকাতায় পৌঁছান শুভশ্রী ও ইউভান।

নিরাপদে দেশে ফিরলেও দুবাইয়ে আটকে থাকা অন্যদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন রাজ। তিনি আশা প্রকাশ করেছেন, সেখানে থাকা সবাই যেন দ্রুত নিরাপদে নিজেদের ঘরে ফিরতে পারেন।

পিআর/টিকে

মন্তব্য করুন