© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কত কোটি টাকার ফ্ল্যাট কিনলেন নয়নতারা?

শেয়ার করুন:
কত কোটি টাকার ফ্ল্যাট কিনলেন নয়নতারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা আবারও আলোচনায়। এবার চেন্নাইয়ে কয়েক কোটি টাকার বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট কিনে নতুন করে চর্চার জন্ম দিয়েছেন তিনি। আধুনিক সুযোগ সুবিধায় সাজানো এই ফ্ল্যাটকে ঘিরে ইতিমধ্যে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, চেন্নাইয়ের অভিজাত পোয়েস গার্ডেন এলাকায় এই ডুপ্লেক্সটি কিনেছেন নয়নতারা। বিলাসবহুল আবাসনের চতুর্থ ও পঞ্চম তলায় অবস্থিত এই ফ্ল্যাটের মূল্য প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের ১৫ ডিসেম্বর সম্পত্তিটির নিবন্ধন সম্পন্ন হয়েছে।



ডুপ্লেক্সটির আয়তন প্রায় ১৪ হাজার ৩৬৯ বর্গফুট। বিশাল পরিসরের এই ফ্ল্যাটে রয়েছে আধুনিক সাজসজ্জা ও দৃষ্টিনন্দন আসবাবের সমাহার। পাশাপাশি রয়েছে আটটি গাড়ি রাখার সুবিধা। সব মিলিয়ে এটিকে দক্ষিণী তারকার নতুন বিলাসী ঠিকানা বলেই মনে করছেন অনেকে।

এই সম্পত্তিতে স্বামী ভিগ্নেশ শিবনের সঙ্গে যৌথ মালিকানা রয়েছে নয়নতারার। তবে অংশীদারিত্বের ক্ষেত্রে বড় অংশই রয়েছে অভিনেত্রীর নামে। জানা গেছে, ফ্ল্যাটটির ৯০ শতাংশ মালিকানা নয়নতারার, আর বাকি ১০ শতাংশ রয়েছে ভিগ্নেশ শিবনের নামে।

চেন্নাইয়ের এই অভিজাত এলাকায় আগে থেকেই বসবাস করছেন দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও ধনুশ। ফলে নতুন এই ফ্ল্যাটে ওঠার পর তারকাদের প্রতিবেশী হিসেবেই দেখা যাবে নয়নতারাকে।

তবে এটিই নয়নতারার একমাত্র সম্পত্তি নয়। হায়দরাবাদ, চেন্নাই ও কেরালাজুড়ে তার আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে। হায়দরাবাদের বানজারা হিলস এলাকাতেই রয়েছে তার দুটি বিলাসবহুল বাড়ি, যার প্রতিটির মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানা যায়।

বর্তমানে নয়নতারার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০০ কোটির কাছাকাছি। এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকাই তিনি বিনিয়োগ করেছেন স্থাবর সম্পত্তিতে। এছাড়া চেন্নাইয়ের পোয়েস গার্ডেনেই রয়েছে তাদের আরও একটি বিলাসবহুল বাসভবন ও একটি বাংলো।

অভিনয়ের ক্ষেত্রেও সমান সফল এই তারকা। একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা। তাই বিলাসবহুল সম্পত্তির তালিকা দীর্ঘ হওয়াটা অনেকের কাছেই খুব একটা বিস্ময়ের নয়।


পিআর/টিকে

মন্তব্য করুন