© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরস্কারকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম

শেয়ার করুন:
পুরস্কারকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউডে পুরস্কারকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিলেন দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও ইয়ামি গৌতম। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পান কৃতি। আর সেই ঘোষণার পরই সমাজমাধ্যমে শুরু হয় নানা জল্পনা, যার কেন্দ্রে উঠে আসে ইয়ামির নামও।

‘তেরে ইশ্‌ক মে’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি শ্যানন। একই বিভাগে মনোনীত ছিলেন ইয়ামি গৌতমও। তিনি মনোনয়ন পেয়েছিলেন ‘হক্’ ছবির জন্য। পুরস্কার ঘোষণার পর সমাজমাধ্যমে একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় এই পুরস্কার আসলে ইয়ামির প্রাপ্য ছিল, কৃতির নয়।



ঘটনাটি আরও আলোচনায় আসে যখন দেখা যায়, সেই পোস্টে ‘লাইক’ করেছেন ইয়ামি গৌতম। মুহূর্তের মধ্যেই শুরু হয় জল্পনা তাহলে কি কৃতি ও ইয়ামির মধ্যে নীরব প্রতিযোগিতা বা মতবিরোধ তৈরি হয়েছে?

তবে বিতর্ক বাড়তে না দিতেই দ্রুত নিজের অবস্থান পরিষ্কার করেন ইয়ামি। দীর্ঘ এক বিবৃতিতে তিনি জানান, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। প্রতিদিন অসংখ্য পোস্টে তাকে ট্যাগ করা হয়, সেই ভিড়েই ভুলবশত ওই পোস্টে ‘লাইক’ পড়ে যায়।

অভিনেত্রীর ভাষায়, তিনি কখনও সস্তা প্রচারের আশ্রয় নেননি এবং সব সময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। সমাজমাধ্যমে তৈরি হওয়া গুজব বা বিভ্রান্তিকর ব্যাখ্যা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আশা করেন মানুষ বিষয়টি সঠিকভাবে বুঝবেন।

একই সঙ্গে ইয়ামি আরও জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তার অবস্থান আগেও স্পষ্ট ছিল এবং এখনও তিনি নিজের কাজেই মন দিতে চান। এদিকে পুরো বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নীরব রয়েছেন কৃতি শ্যানন।

পিআর/টিকে

মন্তব্য করুন