বিশেষ দিনে গৌরবের জন্য কী লিখলেন ঋদ্ধিমা?
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ বাংলা বিনোদন জগতের অন্যতম সফল জুটি। প্রেম থেকে শুরু করে পুত্র ধীরকে নিয়ে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁদের জীবনের গল্প হয়ে উঠেছে। সম্প্রতি অভিনেতার জন্মদিনে স্ত্রী ঋদ্ধিমা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি মুহূর্ত শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন।
ঋদ্ধিমা লিখেছেন, চেনা-অজানা পথের মাঝেই গৌরব তাঁর জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছেন। তিনি গৌরবকে মানসিকভাবে শক্তিশালী, দয়ালু ও ভালোবাসায় পরিপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি উল্লেখ করেছেন, ধীরকে যেভাবে গৌরব ভালোবাসেন, পথ দেখান এবং হাসাতে পারেন, তা এমন যে কোনো শব্দে প্রকাশ করা কঠিন।
অভিনেত্রীর পোস্টে আরও লেখা, “আজ সেই মানুষটির জন্মদিন, যে আমার পৃথিবীকে প্রতিদিন উজ্জ্বল করে তোলে। আবারও যদি নতুন করে সবকিছু বেছে নিতে হয়, আমি তাকে বেছে নেব।” ঋদ্ধিমার এই লেখা প্রেম, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধনের নিদর্শন হয়ে উঠে। পাশাপাশি তিনি গৌরবের জন্য বছরের সুখ, সাফল্য ও স্বপ্ন পূরণের কামনা করেছেন।

গৌরব-ঋদ্ধিমার এই মুহূর্তগুলো তাঁদের ভক্তদের মধ্যে অনুপ্রেরণা জাগাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের প্রতিক্রিয়ায় দেখা যায়, নেটিজেনরা এই বিশেষ সম্পর্কের প্রশংসা করছেন এবং তাঁদের পারিবারিক বন্ধনকে অনন্য হিসেবে দেখছেন।
পিআর/টিকে