© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিয়ারাকে নিয়ে কী বলেছিলেন রামগোপাল?

শেয়ার করুন:
কিয়ারাকে নিয়ে কী বলেছিলেন রামগোপাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বলিউডে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের একবার পরিচালক রামগোপাল বর্মা। সম্প্রতি তিনি কিয়ারা আডবাণীকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন। ‘ওয়ার ২’ ছবির এক ঝলকে কিয়ারাকে সবুজ বিকিনিতে দেখার পর রামগোপাল এমন মন্তব্য করেছিলেন, যা অনেকেই অসম্মানজনক হিসেবে গ্রহণ করেন। সমাজমাধ্যমে তখন থেকেই শুরু হয় তীব্র সমালোচনা।

এই নিয়ে সমালোচনার উত্তাপে পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সুন্দরী মহিলাদের নিয়ে বরাবরই খোলামেলা মন্তব্য করতে পছন্দ করেন এবং এটি তার একটি স্বাভাবিক প্রকাশভঙ্গি। তিনি বলেন, “আমি ঠিক কী লিখেছিলাম বা কী বলেছিলাম, সেটা এখন মনে নেই। অনেক টুইট করি, এবং ঘটনাটা অনেক আগের। মূল কথা, যখন ঝলকে একজন সুন্দরী মেয়ে বিকিনি পরেছেন, তা স্বাভাবিকভাবেই কিছু অনুভূতি জাগানোর জন্যই দেখানো হয়।”

রামগোপাল আরও বলেছেন, এটি তার দিক থেকে একটি প্রশংসা হিসাবেই দেখানো হয়েছিল। তিনি শ্রীদেবীসহ বিভিন্ন নায়িকাকে নিয়ে আগেও খোলাখুলি মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি সবসময়ই খোলাখুলি বলেছি, এবং নিজের ভাবনা বা মত প্রকাশের ধরন পরিবর্তন করব না। তবে আমার ছবি আলাদা থাকবে।”



পরিচালক বিষয়টি মুছে ফেলার কারণ মনে না থাকলেও তিনি জোর দিয়ে বলেছেন, তার বক্তব্য কোনও অসম্মানসূচক নয়, বরং নায়িকার প্রশংসা হিসেবে এটি করা হয়েছিল। এ ঘটনায় কিয়ারার কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশিত হয়নি।

পিআর/টিকে

মন্তব্য করুন