© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মা’ সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন কাজল, সিদ্ধান্ত অজয়ের হাতে

শেয়ার করুন:
‘মা’ সিক্যুয়েলের ইঙ্গিত দিলেন কাজল, সিদ্ধান্ত অজয়ের হাতে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডে ভৌতিক পৌরাণিক ঘরানার আলোচিত ছবি ‘মা’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবিটির সম্ভাব্য দ্বিতীয় কিস্তি নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে ভাবনা শুরু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী কাজল। যদিও এই মুহূর্তে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, ছবিটির গল্পকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নির্মাতারা আলোচনা শুরু করেছেন। তবে তাড়াহুড়ো করে কোনও ঘোষণা দেওয়ার পরিকল্পনা নেই। তাঁর কথায়, এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন প্রযোজক অজয় দেবগন। সবদিক বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ছবিটির শুটিং অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কাজল। বিশেষ করে ছবির শেষ অংশের দৃশ্য ধারণের সময় তাঁকে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানান অভিনেত্রী।



আবেগ ও শারীরিক পরিশ্রমের দিক থেকে সেই দৃশ্যগুলো অত্যন্ত ক্লান্তিকর ছিল বলেও উল্লেখ করেন তিনি। মজা করে কাজল বলেন, শেষ দৃশ্যের শুটিংয়ের স্মৃতি এখনও তাঁর মনে চাপ তৈরি করে।

এদিকে আরেকটি সম্ভাবনাও ঘুরে বেড়াচ্ছে বলিউডে। তা হলো ‘মা’ ছবির গল্পের সঙ্গে ‘শয়তান’ ছবির জগতের সম্ভাব্য সংযোগ। কারণ ‘মা’ ছবিটিকে একই ধারার গল্পের অংশ হিসেবে ভাবা হয়, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা এবং জানকি বোদিওয়ালা। ফলে দুই ছবির গল্পকে একসঙ্গে যুক্ত করার সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা বাড়ছে।

এই বিষয়ে কাজল জানিয়েছেন, এমন ধারণা নিয়ে নির্মাতাদের মধ্যে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু এখনো কোনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি। সবকিছুই আপাতত ভাবনার পর্যায়েই রয়েছে। তবে যদি সত্যিই ‘মা’-এর দ্বিতীয় কিস্তি বা দুই ছবির গল্পের সংযোগ তৈরি হয়, তাহলে বলিউডে নতুন এক ভৌতিক জগতের বিস্তার ঘটতে পারে বলেই মনে করছেন অনেকেই।


ইউটি/টিএ

মন্তব্য করুন