© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা রণজয়!

শেয়ার করুন:
ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা রণজয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ০৭ মার্চ, ২০২৬
রাতভর শুটিংয়ের ক্লান্তি নিয়েই বাড়ি ফিরছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। তবে সেই পথচলাই তার জন্য হয়ে উঠল জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘন কুয়াশায় ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালাতে গিয়ে এক সময় প্রায় কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি। সেই দুঃসহ মুহূর্তের কথা নিজেই সামাজিক মাধ্যমে জানালেন অভিনেতা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রণজয়। সেখানে তিনি জানান, গভীর রাতে অত্যন্ত চাপের শুটিং শেষ করে যখন বাড়ি ফিরছিলেন, তখন চারপাশে এতটাই ঘন কুয়াশা ছিল যে প্রায় দশ ফুট দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে গাড়ি চালিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানো তার কাছে ছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা।



অভিনেতার ভাষ্য অনুযায়ী, সেই মুহূর্তে কীভাবে গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছেন, তা তিনি নিজেও ঠিক বুঝতে পারেননি। ঈশ্বরের কৃপায় তিনি এবং তার সঙ্গে থাকা সবাই নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন বলেই স্বস্তি প্রকাশ করেছেন রণজয়।

দীর্ঘদিন ধরেই পাহাড়ি পথে গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। কখনও গভীর রাতে পাহাড়ি রাস্তা বেয়ে নেমেছেন, কখনও আবার ঘন কুয়াশার মধ্যেও গাড়ি চালিয়েছেন। তবুও সমতলের শহরের রাস্তায় এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি বলে জানিয়েছেন অভিনেতা।

রণজয়ের কথায়, এমন অবস্থায় যে কোনও সময় বিপদ ঘটতে পারত। বিশেষ করে উল্টো দিক থেকে যদি ভুলভাবে কোনও গাড়ি চলে আসত, তাহলে দুর্ঘটনা এড়ানোর কোনও সুযোগই থাকত না। সেই ভাবনাই তাকে আরও আতঙ্কিত করে তুলেছিল। তাই দিনটি তার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ভক্তদের অনেকেই অভিনেতার নিরাপদে বাড়ি ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই আবার কুয়াশাচ্ছন্ন রাতে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।

পিআর/টিএ

মন্তব্য করুন