© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার!

শেয়ার করুন:
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৫ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডে ফের উত্তেজনার ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে ‘ধুরন্ধর ২’। প্রকাশ্যে মুক্তি পেয়েছে ছবির প্রচার-ঝলক, যেখানে হিংস্রতার মাত্রা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। প্রথম পর্বে অক্ষয় খান্নার চরিত্রের প্রতিভা দেখা গিয়েছিল, এবার দ্বিতীয় পর্বের পুরো দাপট আর প্রাধান্য নিয়েছেন রণবীর সিং।

প্রচারণা ঝলকে দেখা গেছে, রণবীরের চরিত্র জসকিরাত সিং রাঙ্গি থেকে কীভাবে হামজা হয়ে ওঠে, সেই কাহিনি উঠে এসেছে। প্রথম পর্বের রহমান বালোচকে হত্যার পর এই চরিত্র শের-এ-বালোচে রূপান্তরিত হয়। লিয়ারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে দর্শক দেখবেন হামজার হিংস্র রূপ। আবহসঙ্গীতের সঙ্গে মারকাটারি অ্যাকশন দর্শককে ধরে রাখবে। ট্রেলারে উপস্থিত হয়েছেন মাধবন,সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং রাকেশ বেদী।



ছবির মুক্তি নির্ধারিত ১৯ মার্চ। প্রথম ছবির ব্যবসায়িক সাফল্য এবং দর্শকপ্রিয়তা বজায় রেখে ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সামাজিক মাধ্যমে রণবীর নিজেই লিখেছেন, “বলেছিলাম, এবার বিষয়টা ব্যক্তিগত,” যা গল্পের থ্রিলার ও উত্তেজনার আভাস দেয়।

পিআর/টিএ

মন্তব্য করুন