ফের কোটি টাকা ব্যয় করে অযোধ্যায় নতুন জমি কিনলেন অমিতাভ
ছবি: সংগৃহীত
০১:১৮ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ফের কোটি কোটি টাকা ব্যয় করে অযোধ্যায় নতুন জমি কিনেছেন। সদ্য যে ২.৬৭ একর জমিটি কিনেছেন, তা রামমন্দির থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। এই সম্পত্তিটি রিয়েল এস্টেট কোম্পানি দ্য হাউস অফ অভিনন্দন লোধা থেকে কেনা হয়েছে এবং এর বাজারমূল্য ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।
অমিতাভের কোম্পানি এবি কর্পোরেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব এই কেনার যাবতীয় অফিসিয়াল কাজ দেখছেন। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই জমি ‘দ্য সরযু প্রকল্প’ নামের বৃহৎ প্রকল্পের কাছে অবস্থিত, যেখানে ভবিষ্যতে বিলাসবহুল আবাসন ও অন্যান্য প্রপার্টি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

অমিতাভ বচ্চনের জন্য এটি অযোধ্যায় তৃতীয় বিনিয়োগ। এর আগে ২০২৫ সালে ৪০ কোটি টাকায় ২৫,০০০ বর্গফুটের প্লট এবং ২০২৪ সালে ১৪.৫ কোটি টাকায় ১০,০০০ বর্গফুটের জমি কিনেছিলেন তিনি। অযোধ্যার পাশাপাশি মহারাষ্ট্রের আলিবাগেও ‘সোল দে আলিবাগ প্রকল্প’-এ প্রায় ১০ কোটি টাকার প্লট কিনেছেন, যেখানে বলিউডের অন্যান্য তারকাও বিনিয়োগ করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, অমিতাভের এই ধারাবাহিক বিনিয়োগ অযোধ্যাকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। অভিনেতা নিজেও জানিয়েছেন, ঐতিহাসিক এই স্থানে জমি কেনা শুধু ব্যবসার জন্য নয়, বরং সংস্কৃতির সঙ্গে আত্মিক যোগের জন্যও গুরুত্বপূর্ণ।
পিআর/টিএ