বলিউডে কাজ পাওয়া নিয়ে ছেলে ইব্রাহিমকে কী পরামর্শ দিলেন সাইফ?
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডে ‘নেপোটিজম’-এর প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিলেন সাইফ আলি খান। সম্প্রতি বোন সোহা আলি খান-এর ইউটিউব চ্যানেলে এক খোলামেলা আড্ডায় তিনি জানালেন, তারকা সন্তান হিসেবে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া ‘অন্যায্য’। সাইফের মতে, যারা নিজস্ব লড়াই করে নিজেদের জায়গা তৈরি করেন, তাঁদের সংগ্রাম প্রকৃত অর্থে অসাধারণ।
নিজের ছেলে ইব্রাহিম আলি খান-এর ক্যারিয়ার নিয়েও তিনি মন্তব্য করেছেন। ২০২৫ সালে ‘নাদানিয়া’ ছবির মাধ্যমে ডেবিউ করা ইব্রাহিম সমালোচকদের নজর কাড়তে ব্যর্থ হলে সাইফ বলেছেন, “পরিচয়ের কারণে তুমি ইতিমধ্যেই অনেক কিছু পেয়ে গেছ, এখন এ বার নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে হবে।

এই সময়ে তোমার হাত ধরে এগিয়ে দেওয়ার কোনও মানে হয় না।” তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে চেনাজানার সূত্রে বার বার সুযোগ পেলেও যদি কেউ ভালো পারফরম্যান্স না দেয়, দর্শক বিরক্ত হন।
ইব্রাহিমকে আগামীতে ‘সরজমিন’ এবং ‘দিলের’ ছবিতে দেখা যাবে। এবার দেখার বিষয়, বাবা সাইফের এই কড়া বার্তা অনুযায়ী ইব্রাহিম কতটা নিজেকে প্রমাণ করতে পারবেন।
পিআর/টিএ