বাদশার গানে নারীদের প্রতি কু-ইঙ্গিত?, গায়কের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ০৭ মার্চ, ২০২৬
পাঞ্জাবি গায়ক বাদশা-এর বিরুদ্ধে নারীদের প্রতি কু-ইঙ্গিতপূর্ণ গানের কারণে হারিয়ানার পঞ্চকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁর গান ‘টটীরী’-তে নারীশরীরের অশ্লীল উপস্থাপন হয়েছে এবং স্কুলের পোশাক পরা মেয়েদের অনুচিতভাবে দেখানো হয়েছে। পাশাপাশি তাঁর পূর্ববর্তী গান ‘বড়লোকের বিটি লো’-ও বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬, ৩ ও ৪-এর অধীনে। ধারা ২৯৬ জনসমক্ষে অশ্লীল কাজ/গানের শাস্তিমূলক ব্যবস্থা করে, ৩ ও ৪ ধারা নারীর অশ্লীল উপস্থাপনা ও প্রকাশনা নিষিদ্ধ করে। প্রথমবার দোষী সাব্যস্ত হলে দুই বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা হতে পারে, আর পুনরাবৃত্তি ঘটলে শাস্তি আরও কঠোর হতে পারে।

হারিয়ানার মহিলা কমিশনও গানটিতে আপত্তিকর বিষয় ও ভাষার জন্য অভিযোগ তুলেছে। অভিযোগকারীরা বলছেন, এর মতো দৃশ্য ও ভাষা সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। বাদশাকে আগামী ১৩ মার্চ পানিপথের ডিসি অফিসে তলব করা হয়েছে শুনানির জন্য।
পিআর/টিএ