বন্ধু সেলিম খানের শারীরিক অবস্থা জানালেন জাভেদ আখতার
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ০৭ মার্চ, ২০২৬
৯০ বছরের চিত্রনাট্যকার সেলিম খান এখন হাসপাতাল থেকে উঠেই বসতে পারছেন। তাঁর স্বাস্থ্যের খবর প্রকাশ্যে দিলেন অভিন্ন বন্ধু জাভেদ আখতার। জাভেদ জানান, সেলিম খান চেয়ারে বসছেন, খাওয়াদাওয়া করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। শারীরিক অবস্থা উন্নতির পথে থাকায় তাঁর ছেলে সলমন খান আবারও ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিংয়ে ফিরে এসেছেন।

হাসপাতালে সেলিমের স্বাস্থ্য সংক্রান্ত নিয়মিত বুলেটিন প্রকাশ বন্ধ হয়েছে পরিবারের অনুরোধে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক তথ্য কেবল তাঁদের প্রকাশের অধিকার আছে। অনুরাগীদের জন্য আশ্বাস, চিত্রনাট্যকারের স্বাস্থ্য দ্রুত উন্নতি করছে এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন।
পিআর/টিএ