শ্রেয়া-অরিজিৎ নন, সবচেয়ে বেশি পারিশ্রমিক পান কোন সঙ্গীতশিল্পী?
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডের প্লেব্যাক সংগীতশিল্পীদের পারিশ্রমিক নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, সোনু নিগম এবং সুনিধি চৌহান। তবে পারিশ্রমিকের নিরিখে তাঁদের সবার উপরে রয়েছেন এক ভিন্ন ধাঁচের সংগীতশিল্পী।
সূত্রের খবর, একটি গানের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল। তাঁর পরেই রয়েছেন অরিজিৎ সিং এবং সুনিধি চৌহান। জানা যায়, একটি গান গাইতে তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পান সোনু নিগম এবং বাদশা। আবার শান, নেহা কক্কর, মিকা সিং এবং হানি সিং একটি গানের জন্য প্রায় ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন বলে জানা যায়।

তবে এই তালিকায় সবার উপরে রয়েছেন সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান। বলিউড মহলের কানাঘুষো, একটি ছবির গানের জন্য তিনি প্রায় তিন কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। দেশ-বিদেশে সংগীত অনুষ্ঠান এবং সুরসৃষ্টির ব্যস্ততার মাঝেও তাঁর কণ্ঠ ও সুরের চাহিদা এতটাই বেশি যে পারিশ্রমিকের নিরিখে তিনি অন্য সব প্লেব্যাক শিল্পীদের অনেকটাই ছাপিয়ে গেছেন।
পিআর/টিএ