ওয়েব ফিল্মে দীপা খন্দকার!
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন দীপা খন্দকার। বর্তমানে ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। ‘একসাথে আলাদা’ শিরোনামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রেজাউর রহমান।
জানা গেছে, এতে দীপা খন্দকারকে একজন সেনা কর্মকর্তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রে থাকবে আবেগ, পরিবার ও দায়িত্বের নানা দ্বন্দ্ব।

দীপা খন্দকার বলেন, “আমার কাছে চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। সাধারণ নাটকের চেয়ে ওয়েব ফিল্মে কাজ করার ধরনটা আলাদা।
দর্শকরা আশা করছি এটি উপভোগ করবেন।”
ওয়েব ফিল্মটির শুটিং শেষ হলেও এখন পোস্ট-প্রোডাকশন ও সম্পাদনার কাজ চলছে। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমকে/টিএ