© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে জায়েদ খানের সঙ্গে দেখা, ফেসবুকে সামিরা খান মাহির আবেগঘন পোস্ট!

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে জায়েদ খানের সঙ্গে দেখা, ফেসবুকে সামিরা খান মাহির আবেগঘন পোস্ট!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের ব্যস্ত শিডিউল আর নিয়মিত শুটিংয়ের কাজের ফাঁকেই হঠাৎ কিছুটা বিরতি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানে থাকা ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খানের এর সঙ্গে দেখা হয়েছে মাহির। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করেছেন তিনি।

পোস্টে মাহি কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, ফুল ও উপহার দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন জায়েদ খান।



পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, “আমেরিকায় এসে আমাদের সবার প্রিয় জায়েদ খান ভাইয়ার সঙ্গে দেখা। এত সুন্দর ফুল আর উপহার দিয়ে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আপনার নতুন প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা।”

এদিকে জায়েদ খান দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা স্টেজে পোশাক খুলে নানা অঙ্গ ভঙ্গিমা করে আলোচিত হয়ে থাকেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে মিমের ছড়াছড়ি। তবে এবার কোনো স্টেজ শো নয়, বরং নতুন একটি ছবি দিয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। সেই ছবিতে দেখা যায় জায়েদ খান নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন। দ্রুত সেই ছবি ভাইরাল হয়। পরে জানা যায় ছবিটি তার অভিনীত নতুন কন্টেন্টের স্থিরচিত্র।

এমকে/টিকে

মন্তব্য করুন