© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়!

শেয়ার করুন:
অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে ঘিরে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে তুমুল আলোচনা চলছে। এরই মধ্যে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে ২৫০ কোটি রুপি খোরপোশ দিতে চেয়েছেন বলেও খবর প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মত প্রকাশ করছেন ভক্ত ও নেটিজেনরা।

তামিল সিনেমার এই তারকা আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

এর মধ্যেই প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। এর পর থেকেই বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন থালাপতি বিজয়। সম্প্রতি নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যেসব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না।



এসব বিষয় নিয়ে ভেবে নিজের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার ব্যক্তিগত জীবনের কারণে যখন অনুরাগীরা কষ্ট পান, সেটাই আমার খারাপ লাগে।’
বিজয়ের এই মন্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন, আবার অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।

এদিকে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন শ্বশুরবাড়িতে থাকার অধিকার যেন নিশ্চিত করা হয়। অন্যদিকে তৃষার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই চেন্নাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে ম্যাচিং পোশাক পরে একসঙ্গে হাজির হন থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন