আলোচনায় ইয়ামি-কৃতির বিবাদ, নেপথ্যে কী?
ছবি: সংগৃহীত
০৩:৫১ এএম | ০৮ মার্চ, ২০২৬
বলিউডে নতুন করে আলোচনায় দুই অভিনেত্রী ইয়ামি গৌতম ও কৃতি শ্যাননের মধ্যকার সম্পর্ক। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। একটি পোস্টে ‘লাইক’ দেয়াকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে মনোমালিন্যের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সামনে আসতেই দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইয়ামি গৌতম।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি সেনন। ‘তেরে ইশক মে’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইয়ামি গৌতম ‘হক’ ছবিতে অভিনয়ের জন্য।
কৃতি পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দাবি করা হয় এই পুরস্কার আসলে ইয়ামি গৌতমেরই প্রাপ্য ছিল এবং কৃতি শ্যাননের নয়। সেই পোস্টে ইয়ামি গৌতমের ‘লাইক’ দেখা যাওয়ায় শুরু হয় নতুন বিতর্ক। অনেকেই ধারণা করতে থাকেন, দুই অভিনেত্রীর মধ্যে নীরব দ্বন্দ্ব শুরু হয়েছে।

তবে অল্প সময়ের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইয়ামি গৌতম। এক বিবৃতিতে তিনি জানান, পোস্টটিতে ‘লাইক’ দেয়া ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। প্রতিদিন অসংখ্য পোস্টে তারকাদের ট্যাগ করা হয় এবং সেগুলোর মধ্যে ভুল করে ক্লিক হয়ে যাওয়ায় এমনটা ঘটেছে বলে দাবি করেন তিনি।
ইয়ামি আরও বলেন, ‘জীবনে কখনও তিনি সস্তা প্রচার পাওয়ার জন্য এ ধরনের কৌশলের আশ্রয় নেননি। বরাবরই নিজের কাজের দিকেই মনোযোগ দিয়েছেন। সামাজিক মাধ্যমে এসব নিয়ে নানা গুজব তৈরি হলেও মানুষ বিষয়টি বুঝবেন বলেই তার বিশ্বাস।’
একই সঙ্গে তিনি জানান, ‘আমার কোনো পিআর টিম নেই। বিনোদনজগতের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আমার অবস্থান পরিষ্কার করেছি আর এখন আমি নিজের কাজেই মন দিচ্ছি।’
তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কৃতি শ্যানন।
টিজে/টিএ