সহ-অভিনেতার সঙ্গে পরকীয়া, ছক ভেঙে ৬৬-তেও আল্ট্রা মর্ডান নীনা!
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ০৮ মার্চ, ২০২৬
আশির দশকের বলিপাড়ার সাহসী নায়িকা নীনা গুপ্তার জীবন যেন সিনেমার চিত্রনাট্যই হার মানায়। সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার মতো বিষয় এবং পারিবারিক চাপ সবকিছুই বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে নীনা কখনও আপস করেননি, নিজের শর্তেই জীবনে চলেছেন।
কলেজ জীবনেই প্রথম বিয়ে করেন নীনা, বয়স তখন মাত্র ১৮। কিন্তু সেই সম্পর্ক এক বছরের মাথায় ভেঙে যায়। এরপর ডিভোর্সের পর কনওয়লজিৎ সিংয়ের সঙ্গে রসায়নের গুঞ্জন শুরু হয়। ‘সাঁস’ ধারাবাহিকে তাঁদের কেমিস্ট্রি দর্শকদের মনে রেখেছিল, যদিও পরকীয়ার জল্পনার জন্য কম সমালোচনার শিকার হননি তিনি।

এরপর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্কের সময়ে তিনি গর্ভবতী হন এবং একাই সিঙ্গল মাদার হিসেবে মেয়েকে বড় করেন। আর্থিক বা সামাজিক কোনো সাহায্য তিনি কখনও চাননি, নিজের মেধা ও পরিশ্রমে মেয়েকে তুলে ধরেছেন।

সমাজের প্রস্তাব ও প্রচলিত মানসিকতার মাঝেও নীনা নিজের স্বেচ্ছামূলক জীবন বেছে নিয়েছেন। ৪৯ বছর বয়সে বিবাহ করেন বিবেক মেহের সঙ্গে। সম্প্রতি নেটপাড়ায় আবারও জল্পনা সৃষ্টি হয়েছে ৬৬ বছর বয়সেও নীনা মা হতে চলেছেন কি না। তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেছেন, তিনি গর্ভবতী নন। রিসেপশনে শাড়ির মোটা কাপড়ের কারণে ভুল ধারণা তৈরি হয়েছে। নীনা হেসে বলেছেন, “এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এত জল্পনা দেখে ভালো লাগছে, আমাদের দেশ বিকশিত হচ্ছে।”

নীনার জীবন ও সাহসী চরিত্র আজও বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনের উত্থান-পতন, সম্পর্কের জটিলতা, মাতৃত্ব এবং আত্মনির্ভরশীলতা সবই তাকে দর্শকের কাছে এক আলাদা স্থান দিয়েছে।
পিআর/টিকে