© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

শেয়ার করুন:
পুলিশের বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ০৮ মার্চ, ২০২৬
রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডি ৮ নম্বর সড়কের শেখ জামাল মাঠের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চিহ্নিত অপরাধী জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশি রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম বাবু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

আরআই/টিএ

মন্তব্য করুন