© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

শেয়ার করুন:
যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ পিএম | ০৮ মার্চ, ২০২৬
সরকার মাত্র কাজ শুরু করেছে ধৈর্য ধরে সময় দিন, যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান-ক্ষমতা এত সহজ নয় যারা আসবেন তারাও টিকতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (এমপি)।

রোববার (০৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ইফতার ও আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
 
বিএনপি অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে, টোকা দিয়ে ফেলে দেয়া সম্ভব নয়।যারা কিছু হলেই হুমকি দেন তাদের প্রতিহতে বিএনপি প্রস্তুত বলেও হুশিয়ারি দেন এসময় মির্জা আব্বাস। বিএনপি গায়ে পড়ে ঝামেলা করতে চায় না কিন্তু এমন কোনো উসকানি দিলে ছেড়ে দেয়া হবে না বলেও জানান দলের কেন্দ্রীয় এ নেতা।
 
কোটা আন্দোলনের মধ্য দিয়ে চাকরি লাভের আশায় কিন্তু, তারা সরকার হয়ে চাকচিক্যময় হয়ে গেছে, এখন আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রধানমন্ত্রী শনিবার অফিস করছেন এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের সাবধান করে মির্জা আব্বাস তাকে (তারেক রহমান) সহযোগিতা করার আহ্বান জানান। 

আরআই/টিএ

মন্তব্য করুন