© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার আসামি ফয়সাল-আলমগীর আটক: আইএসপিআর

শেয়ার করুন:
প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার আসামি ফয়সাল-আলমগীর আটক: আইএসপিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭ বছর) এবং আলমগীর হোসেনকে (৩৪ বছর) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করা হয়েছে।

আজ রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে।

জানা যায়, হত্যা করে ভারতে প্রবেশ করে সে বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফিরে আসার উদ্দেশে বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ৭/৮ মার্চ মধ্যবর্তী রাতে বাংলাদেশি নাগরিককদের আটক করা হয়। তারা হলেন-রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে খুন করে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে।

এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তী তদন্ত অব্যাহত রয়েছে।

এসএন 

মন্তব্য করুন