© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / নিয়োগ পেলেন নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ

শেয়ার করুন:
নিয়োগ পেলেন নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ০৯ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে দুই পক্ষের দ্বন্দের মধ্যেই পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।

সোমবার (৯ মার্চ) সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

এর আগে, জুলাই হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাইমুম রেজাকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

এদিকে, আজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

তারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা পাবেন।

এসএন 

মন্তব্য করুন