© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হচ্ছে না আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হচ্ছে না আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ এএম | ১০ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সংঘাত চলছে। তার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটে। গত সপ্তাহে নেপালে ওমান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিকদের নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর ছয় ম্যাচ স্থগিত হয়েছিল। আফগানিস্তান ও শ্রীলঙ্কার আসন্ন সাদা বলের সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের কারণে ছয় ম্যাচের দুটি সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে। 



এসিবি কিংবা এসএলসি এনিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, দুই বোর্ডই সম্মতি দিয়েছে যে আমিরাতে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে না। দুই বোর্ডই বিকল্প নিয়ে আলোচনা করছে। কিন্তু লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে দ্বিপাক্ষিক সিরিজ অন্য কোথাও সরিয়ে নেওয়া যাচ্ছে না।

১৩ মার্চ থেকে শারজায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। একই শহরে বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৭ মার্চ। দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হওয়ার কথা।

বিশ্বকাপ থেকে আফগানিস্তান গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পর রশিদ খান অধিনায়কত্ব হারান। তার উত্তরসূরি হন ইব্রাহিম জাদরান। তার নেতৃত্বে আফগানিস্তান প্রথম সিরিজ খেলত শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সম্ভবত অপেক্ষা বাড়তে যাচ্ছে।

আরআই/টিকে

মন্তব্য করুন