পিএসএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, রিশাদ-মোস্তাফিজদের ম্যাচ কখন?
ছবি: সংগৃহীত
১২:৫৬ এএম | ১১ মার্চ, ২০২৬
সবঠিক থাকলে আগামী ২৬ মার্চ পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের। উদ্বোধনী ও ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ইতোমধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
পিএসএলের এবারের আসরে বাংলাদেশের ৪ ক্রিকেটার দল পেয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমন, পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানা ও রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে।
পিএসএলের উদ্বোধনী দিনেই মাঠে নামছেন মোস্তাফিজ-পারভেজ হোসেনরা। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোরের প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যান।

টুর্নামেন্টের তৃতীয় দিনে মাঠে নামবেন নাহিদ ও রিশাদ। ২৮ মার্চ নাহিদের পেশাওয়ার খেলবে রিশাদের পিন্ডিজের বিপক্ষে। লাহোর, পেশাওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতান, করাচি ও ফয়সালাবাদে হবে পিএসএলের ম্যাচগুলো।
প্রথম কোয়ালিফায়ার রাওয়ালপিন্ডিতে হলেও নক আউট পর্বের বাকি ম্যাচগুলো হবে লাহোরে। বিদেশের মাটিতে ফাইনাল হওয়ার গুঞ্জন উঠলেও আপাতত আগামী মৌসুমে সেটা হচ্ছে না।
এসকে/টিএ