এবার ফ্যানদের সুখবর দিলেন অনন্ত
অনন্ত জলিল
ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। এবার নতুনভাবে আলোচনায় আসলেন তিনি। কিছুদিন আগে করোনার মাঝে শিল্পীদের ত্রাণ বিতরণের পর এবার ৫০০ ভক্তকে ১০ লাখ টাকা প্রধানের ঘোষণা দিলেন অনন্ত জলিল।
জানালেন, এবার তিনি তার ভক্তদের ১০ লাখ টাকা দেবেন। আর ৫০০ জন ভক্তকে এই অর্থ দিবেন। আগামী ২০ মে (২৬ রোজায়) নিজের যাকাত ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হবে।
শনিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অনন্ত জলিল এই তথ্য জানান। তার সেই স্ট্যাটাস বাংলাদেশ টাইমস পাঠকদের জন্য তুলে ধরা হলো।
ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল জানিয়েছেন, আমার ফ্যানদের জন্য সুখবর। ১০ লাখ টাকা দেওয়া হবে ২৬ রোজাতে। আমার যাকাত ফান্ড থেকে এই ১০ লাখ টাকা দেওয়া হবে ৫০০ জনকে।
এদিকে ৫০০ ভক্তকে ১০ লাখ টাকা দেয়া হলে সে হিসেবে একজন পাবেন ২ হাজার করে। সেটা ভক্তদের হাতে কিভাবে দেয়া হবে, গতকালকের ভিডিও বার্তায় সেটাও জানিয়ে দিয়েছেন অনন্ত।
টাইমস/জেকে