© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

শেয়ার করুন:
বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ এএম | ১১ মার্চ, ২০২৬
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের জন্য আইসিসির মোট অর্থ পুরস্কার ছিল ১ কোটি ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৫ কোটি ৫০ লাখ টাকা।

স্বাগতিক ভারত গত রবিবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে ৩০ লাখ ডলার (৩৬ কোটি ৭৭ লাখ টাকা)।

সূর্যকুমার যাদবের দল অর্থ পুরস্কার পাচ্ছে আরো। আজ তাদের জন্য ১৩১ কোটি রুপি (১৭০ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।



অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির মোট অর্থ পুরস্কারের চেয়েও বিসিসিআই তাদের ৫ কোটি ৩০ লাখ টাকা বেশি দিচ্ছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার রাতের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি ট্রফি জেতার পাশাপাশি শিরোপাও ধরে রেখেছে তারা। পাশাপাশি প্রথম স্বাগতিক দল হিসেবেও তারা চ্যাম্পিয়ন হয়েছে।

এই সাফল্য উদযাপনে বিসিসিআই রীতিমতো ইতিহাসই গড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির ক্রিকেটে এটাই সবচেয়ে বড় অর্থ পুরস্কার।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা-বিরাট কোহলি-রবীন্দ্র জাদেজাদের ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছিল বিসিসিআই। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর দিয়েছিল ৫৮ কোটি রুপি।

এমআর/টিকে 

মন্তব্য করুন