© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স লিগ / টটেনহ্যামকে ৫-২ গোলে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ

শেয়ার করুন:
টটেনহ্যামকে ৫-২ গোলে উড়িয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ১১ মার্চ, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ৩ গোলের লিড সিমিওনে শিষ্যদের। গোলরক্ষক বদলেও দৃশ্যপট পাল্টাতে পারেনি টটেনহ্যাম। 



ম্যাচের ২২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন নোরম্যান্ড। তার মিনিট চারেকের মাথায় একটি গোল শোধ দেন পোরো। 

বিরতির পর হুলিয়ান আলভারেজ পান নিজের দ্বিতীয় গোল। বিপরীতে, সোলাঙ্কে স্কোর শিটে নাম তুললেও ৫-২ ব্যবধানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্স।

এমআই/এসএন

মন্তব্য করুন