© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন বছর পর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ল্যাথাম

শেয়ার করুন:
তিন বছর পর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ল্যাথাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ১১ মার্চ, ২০২৬
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। কিন্তু ২০২১ সালের আসরের মতো এবারও তাদের শিরোপা খরা কাটেনি। ভারতের কাছে বিশাল হারে স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল‍্যান্ড। যার জন্য চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। 

প্রথম তিন ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল স‍্যান্টনার। এরপর তিনি বিশ্রামে গেলে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন  এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। 



সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড দলের আটজন ক্রিকেটার আসন্ন প্রোটিয়া সিরিজের স্কোয়াডে রয়েছেন। তাদের মধ্য থেকে ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসান প্রথম তিন ম্যাচ খেলে দল ছাড়বেন। অন্যদিকে কাইল জেমিসন, কোল ম্যাকনচি, জিমি নিশাম, বেন সিয়ার্স এবং ইশ সোধি পুরো সিরিজে খেলবেন। 

আগামী ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ শুরু হবে। ভারত ও শ্রীলঙ্কা সফরের পর খেলোয়াড়দের ওয়ার্কলোড কমানোর জন্য পাঁচ ম্যাচে কার্যত দুইটি ভিন্ন স্কোয়াড ব্যবহারের পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড। তবে চোটের জন‍্য বিবেচনা করা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ‍্যাডাম মিল্নে, উইল ও’রোক ও ব্লেয়ার টিকনারকে। 

এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে নতুন করে তিন ক্রিকেটার ডাক পেয়েছেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগও পেতে পারেন কাটেন ক্লার্ক, নিক কেলি ও জেইডেন লেনক্স। এর মধ্যে ক্লার্ক ও লেনক্স শেষ দুই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। কনওয়ে তৃতীয় ম্যাচের পর চলে গেলে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে যোগ দেবেন উইকেটকিপার ড্যান ক্লেভার। তিনি সর্বশেষ ২০২৩ সালে জাতীয় দলে খেলেছিলেন।

এদিকে, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, বেভন জ্যাকভস ও টিম রবিনসন পুরো সিরিজে থাকবেন। ক্লার্কসন ২০২৪ সালের পর প্রথমবার আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন। এ ছাড়া বিশ্বকাপের পর বিশ্রামে থাকছেন- ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট। 

নিউজিল‍্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স‍্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম‍্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম‍্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম‍্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম‍্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম‍্যাচ), জ‍্যাক ফোকস, বেভন জ‍্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল‍্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম‍্যাচ), জেডন লেকন্স (শেষ ২ ম‍্যাচ), কোল ম‍্যাকনকি, জিমি নিশাম, টিম রবিসন, বেন সিয়ার্স, ন‍্যাথান স্মিথ, ইশ সোধি।

আরআই/টিকে

মন্তব্য করুন