© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ

শেয়ার করুন:
কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ এএম | ১১ মার্চ, ২০২৬
জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা, উসকানিসহ ৩ অভিযোগে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হওয়ার কথা রয়েছে।
 
এর আগে এ মামলায় শুনানি করে প্রসিকিউশন। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানানো হয়।
 
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ এ মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
  
এছাড়া একই ট্রাইব্যুনালে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুন ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
 
এদিকে, ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হতে পারে ট্রাইব্যুনাল-২ এ।
 
একই ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের আরেক মামলায় আওয়ামী নেতা ওবায়দুল কাদের, ছাত্রলীগ ও যুবলীগ সভাপতি এবং সধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এমআই/টিকে

মন্তব্য করুন