ভোট কারচুপির অভিযোগ: হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থীর মামলা
ছবি: সংগৃহীত
১১:৫৩ এএম | ১১ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির আরও চার প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগগুলোর শুনানি হবে।
মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন: গাইবান্ধা-৫ আসনের ফারুক আলম সরকার, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী, পাবনা-৩ আসনের হাসান জাফির তুহিন, কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এর আগে বিএনপির পক্ষ থেকে ১৪টি, ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৮টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।
কেএন/টিকে