সিটি তারকাকে চোখে পড়েছে রিয়াল সভাপতি পেরেজের
ছবি: সংগৃহীত
০২:৪৭ পিএম | ১১ মার্চ, ২০২৬
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দীর্ঘদিন ধরেই মুগ্ধ ম্যানচেনস্টার সিটি তারকা রদ্রিতে। সিটির এই স্প্যানিশ মিডফিল্ডারকে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখতে চান তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের মাঝমাঠ শক্তিশালী করার জন্য রদ্রিকেই সবচেয়ে উপযুক্ত খেলোয়াড় মনে করেন পেরেজ। মাঝমাঠ থেকে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা এবং দলকে ভারসাম্য দেওয়ার মতো একজন সংগঠক মিডফিল্ডারের খোঁজেই ছিল স্প্যানিশ জায়ান্টরা।
এমনকি ক্লাবের ভেতরে পেরেজ নাকি স্পষ্ট করেই বলেছেন, ‘যদি রদ্রি না হয়, তাহলে নতুন করে কাউকে সই করানোর প্রয়োজন নেই।’
তবে এই সম্ভাব্য ট্রান্সফার সহজ নয়। কারণ রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফলে তাকে দলে ভেড়াতে চাইলে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হতে পারে রিয়ালকে।
ক্লাব ঘনিষ্ঠ সূত্রের দাবি, রদ্রির ফুটবল দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্ব ও পেশাদার মনোভাবও মুগ্ধ করেছে পেরেজকে। মাঠের বাইরে পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং পেশাদার ক্যারিয়ারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টিও রিয়াল সভাপতির কাছে তাকে আরো বিশেষ করে তুলেছে।
এদিকে সিটির হয়ে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে ফিরছেন রদ্রি। ম্যাচের পাশাপাশি এই সফরকে ঘিরে ভবিষ্যতে কোনো সম্ভাব্য ট্রান্সফার আলোচনা শুরু হয় কি না, সেটিও এখন দেখার বিষয়।
টিকে/