© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আংশিক নয়, জুলাই সনদের পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

শেয়ার করুন:
আংশিক নয়, জুলাই সনদের পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ১১ মার্চ, ২০২৬

আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা।


বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

জামায়াত আমির এসময় আরও বলেন, ‌‘আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করব।’ তিনি বলেন, ‘আমরা সরকারি দলকে বলব, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।’

আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’ এমন প্রত্যাশার কথাও জানান শফিকুর রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন, ‘আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।’

এসএস/টিএ

মন্তব্য করুন