আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : আখতার হোসেন
ছবি: সংগৃহীত
০৭:০৯ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা ফ্যাসিবাদ। যখন তারা ক্ষমতার বাইরে থাকে তখন তারা নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্ৰাসবাদ। সেই সন্ত্রাসীপনা তারা করছে। তারা ২৪-এর আগে যখন ক্ষমতায় ছিল, তখন আয়নাঘর প্ৰতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে তারা গুম করে রেখেছে। সেখানে নির্যাতন করেছে, বাংলাদেশে গণহত্যা করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা গণহত্যার পরবর্তীতে মুজিববিরোধী আন্দোলনের সময় যে গণহত্যা, এরপরে ২৪-এর গণঅভ্যুত্থান সময়টাতে খুব অল্পদিনের মধ্যেই এতগুলো মানুষকে গুম, খুন ও হত্যাযোগ্য করেছে। সেই আওয়ামী লীগ ২৪-এর পরেও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানিয়েছে। তারা বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে এখানে নাশকতা ও একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নিজে আসার প্রশ্ন না– বরং শেখ হাসিনাকে মন্ত্রী প্ৰত্যর্পণ চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তার যে শান্তি আছে সেটা কার্যকর করার। এটার দায়িত্ব বর্তমান সরকারের রয়েছে। আপনারা সকলেই জানেন–আজকের এই দিনে ঠিক এক বছর আগে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল। এই এক বছর হয়ে যাওয়ার পরেও, এই সরকার ক্ষমতা গ্ৰহণ করার নয় মাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্ৰত্যর্পণ করিয়ে তার বিচার কার্যকর করার কোনো পদক্ষেপ সরকার গ্ৰহণ করতে পারে নাই। এটাকে সরকারের একটা কূটনৈতিক ব্যর্থতা হিসেবে আমরা দেখি।
আখতার হোসেন বলেন, ভারত সরকার তাদের রাষ্ট্রতন্ত্র যেভাবে আওয়ামী সন্ত্রাসীদেরকে সেখানে পেলে পৌষে রেখে বাংলাদেশে অস্থিতা করার সুযোগ তারা দিচ্ছেন। সেটাও আন্তর্জাতিক নিয়মের বিরোধী। আমরা সেই জায়গায় ভারত সরকারকে জানাতে চাই– বাংলাদেশের সাথে যদি একটা স্বাভাবিক সম্পর্ক বিনিৰ্মাণ করতে হয়, তাহলে এই আওয়ামী জঙ্গিপনা, এই খুনি শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায় দণ্ডপ্ৰাপ্ত শেখ হাসিনা তাদের প্ৰতি ভারতের যে সিম্প্যাথি, তাদের যে সহানুভূতিশীল রাজনীতি, সেখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণের সাথে তাদেরকে একটা সম্পৰ্ক নির্মাণ করতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআর/