© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হতাশায় ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাবর আজম

শেয়ার করুন:
হতাশায় ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাবর আজম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ১১ মার্চ, ২০২৬
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে বাংলাদেশ সিরিজে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে না খেলা ৬ জন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। পিসিবির এমন সিদ্ধান্তের ব্যাখ্যায় ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি জানিয়েছিলেন, তরুণদের সুযোগ করে দিতেই বাবর একাদশে নেই।

শাহিন যতরকম ব্যাখ্যা দেন না কেন, দিবালোকের মতো স্পষ্ট যে, সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হাপিত্যেশের মধ্যদিয়েই গেছেন বাবর। পাকিস্তানের ভরাডুবির পেছনে অভিজ্ঞদের অপফর্ম অনেকটাই দাবি। যার কারণে, নতুন করেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে এবং বাবরকে।

বিশ্বকাপের আগে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর। তবে ফরম্যাট পরিবর্তন হতেই খোলসবন্দি হয়ে পড়েন তিনি। ফলে পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলবেন না। সেখান থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।



পাকিস্তানের স্যামা টিভির খবরে বলা হয়েছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলোচনা করে জাতীয় টি-টোয়েন্টি কাপ থেকে বিরতি নিয়েছেন বাবর। মানসিকভাবে ঘুরে দাঁড়াতে কিছুদিন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি।

জানা গেছে, নিজের ফর্ম ফিরে পেতে এবং মানসিক চাপ কমাতে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাবর। লক্ষ্য একটাই আসন্ন পিএসএলের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করা। একাডেমিতে অনুশীলনের সময় তার সঙ্গে কাজ করছেন সতীর্থ ক্রিকেটার হাসান আলী ও সালমান মির্জা।

এসএস/টিএ

মন্তব্য করুন