© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বেতন-বোনাস দাবি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বেতন-বোনাস দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাবতলী পুলিশ লাইন এলাকায় এ বিক্ষোভ করেন সেঞ্চুরি গার্মেন্টস নামের কারখানার শ্রমিকরা। 

শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেনি। সোমবার বেতন দেওয়ার কথা থাকলেও তা আর হয়নি।

একাধিকবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান না পেয়ে শ্রমিকরা সড়কে নামতে বাধ্য হন। অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

কারখানার কাটিংম্যান আব্দুল খালেক বলেন, ‘দুই মাস ধরে বেতন ও ওভারটাইমের কোনো টাকা দিচ্ছে না মালিকপক্ষ। বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি। বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন